অরিজিনাল GPL এবং Nulled থিম ও প্লাগিন সম্পর্কে বিস্তারিত জানুন
আপনার ওয়েবসাইটের নিরাপত্তা, স্পিড এবং SEO পারফরম্যান্স ঠিক রাখতে কোনটি ব্যবহার করা উচিত? ক্র্যাক বা জিপিএল ব্যবহারের ঝুঁকি ও অরিজিনাল লাইসেন্স ব্যবহারের সুবিধাগুলো জেনে নিন এবং সঠিক সিদ্ধান্ত নিন।
আমাদের Zero Tolerance পলিসি
আমরা একদম ক্লিয়ার করে বলতে চাই— Blogger Friends BD-তে আমরা কোনো ধরনের Cracked, Nulled বা ভাইরাসযুক্ত থিম/প্লাগিন বিক্রি করি না। আপনার শখের ওয়েবসাইট সুরক্ষিত রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
থিম কেনার আগে এই পার্থক্যগুলো জেনে নিন
💎 Original Theme & Plugin
সরাসরি Developer-এর কাছ থেকে কেনা, সাথে আসল License Key। প্রফেশনাল ওয়েবসাইটের জন্য এটাই বেস্ট অপশন।
- ১০০% Secure ও ভাইরাসমুক্ত
- ড্যাশবোর্ড থেকে ১-ক্লিকে Auto Update
- থিম Developer থেকে সরাসরি Support
- পারফেক্ট SEO এবং ফাস্ট স্পিড
⚖️ GPL Theme & Plugin
ফাইলগুলো লিগ্যাল এবং সেফ, কিন্তু এগুলোতে মূল ডেভেলপারের কোনো License Key থাকে না।
- দাম একদম হাতের নাগালে
- ম্যানুয়ালি ফাইল আপলোড করে Update করতে হয়
- কোনো Developer Support পাওয়া যায় না
- নতুনদের শেখার জন্য দারুণ কাজের
☠️ Nulled / Cracked
এগুলো হ্যাকারদের মডিফাই করা পাইরেটেড ফাইল। ফ্রিতে পাওয়ার লোভে এগুলো ব্যবহার করা মানেই ওয়েবসাইটের সর্বনাশ!
- ভেতরে ভয়ংকর Malware লুকানো থাকে
- যেকোনো সময় Website হ্যাক হতে পারে
- গুগলে ওয়েবসাইটের SEO পুরোপুরি ধ্বংস হয়ে যায়
- এগুলো ব্যবহার করা সম্পূর্ণ Illegal
এক নজরে কম্পারিজন
| Feature | Original | GPL | Nulled |
|---|---|---|---|
| License Key | অফিসিয়াল কি থাকে | থাকে না (তবে লিগ্যাল) | সম্পূর্ণ Illegal |
| Security Rating | 100% Secure | Safe File | High Risk (Malware) |
| Update System | Auto Update | Manual Update | No Updates |
| Developer Support | Yes | No | No |
GPL থিম নিয়ে আমাদের পরিষ্কার কথা
Blogger Friends BD-তে আমরা একদম নামমাত্র মূল্যে কিছু GPL থিম দিয়ে থাকি। এর একটাই কারণ— যাদের বাজেট কম বা যারা মাত্র কাজ শিখছেন, তারা যেন ফ্রি পাওয়ার লোভে Cracked বা Nulled থিম ব্যবহার করে বিপদে না পড়েন।
কিন্তু আমরা GPL ব্যবহারে কাউকে উৎসাহ দিই না!
GPL ফাইল নিরাপদ হলেও, সিরিয়াস প্রজেক্টের জন্য এটা ভালো না। কারণ Auto Update আর Developer Support না থাকলে পরে সাইট ম্যানেজ করা কঠিন হয়ে যায়। তাই নিজের প্রফেশনাল ওয়েবসাইট বা ক্লায়েন্টের কাজের জন্য সবসময় Original থিম এবং প্লাগিন ব্যবহার করারই পরামর্শ দিই আমরা।
আপনার ওয়েবসাইট থাকুক ১০০% সিকিউরড!
অরিজিনাল লাইসেন্স সহ প্রিমিয়াম থিম বা প্লাগিন কিনতে আজই ভিজিট করুন আমাদের স্টোরে।
Original Premium License
